Shadin Pratidin
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

" ধর্মের ভিত্তিতে বিভাজন করার পক্ষে নয় জামাত, জাতির একতা চাই আমরা"—জামায়াতের আমির

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

" ধর্মের ভিত্তিতে বিভাজন করার পক্ষে নয় জামাত, জাতির একতা চাই আমরা"—জামায়াতের আমির

Oct 4, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

ঢাকা, ০৪ অক্টোবর ২০২৫ |
নিজস্ব প্রতিবেদক: স্বাধীন প্রতিদিন


রাজধানীর মগবাজারে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার বিরোধিতা করেন।

শফিকুর রহমান বলেন,
“সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশের ৯০.৮ শতাংশ মানুষ মুসলিম। বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান। আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা চাই একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে উঠুক।”

তিনি আরও বলেন, মানুষের সামনে বিভিন্ন ধর্ম–মত থাকায় মানুষ নিজের বিবেচনা ও বিবেকের জায়গা থেকে ধর্ম গ্রহণ করবে। এ ক্ষেত্রে দাঈদের দায়িত্ব হলো আল্লাহর শাশ্বত বিধান—কোরআন ও রাসুল (সা.)-এর দাওয়া ও কর্ম অনুসরণ করা এবং মানুষকে সেই পথে আহ্বান জানানো।

শফিকুর রহমান উল্লেখ করেন, স্বাধীনতার দীর্ঘ বছর পরও দেশে মানবিক ও দায়িত্বশীল সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি, তাই জাতি সংকটে আছে। তিনি বলেন,

“জাতি সংকটে পড়লে আলেম ও শিক্ষিত ব্যক্তিদের পথ দেখাতে হবে। ওলামায়ে কেরাম জাতিকে কোরআন ও সুন্নাহর আলোকে পথ দেখালে জাতি উপকৃত হবে। তাই ওলামায়ে কেরামদের শুধু মসজিদের ইমাম নয়, জাতিরও ইমাম হতে হবে।”

তিনি সতর্ক করে বলেন,
“শিক্ষিত সমাজের একটি অংশ এমনভাবে ক্ষতি করতে পারে যা কোটি সাধারণ মানুষ মিলেও করতে পারবে না। কলমের খোঁচায় একজন মানুষের জাতির ভাগ্য ধসে যেতে পারে। তাই ওলামায়ে কেরামের দায়িত্ব জাতিকে জাগ্রত ও সতর্ক করা।”

সম্মেলনটি অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১১:৩০ টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের দাঈ ও ওয়ায়েজরা অংশগ্রহণ করেন।



📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

2

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

3

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভিযোগে আইপিইউর তদন্তে মেলেনি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ: স্পিকার।

4

খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা: কর্মসংস্থান ও মাদক- কিশোর অপরাধ প্রতিরোধে কাজের অঙ্গ

5

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

6

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করল

7

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ

8

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

9

নক্ষত্রপতন! চিরবিদায় নিলেন দাপুটে অভিনেতা নানা পাটেকর: শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্রে

10