Shadin Pratidin
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবের হোসেন চৌধুরীর গুলশান বাসভবনে স্ক্যান্ডিনেভিয়ান তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

সাবের হোসেন চৌধুরীর গুলশান বাসভবনে স্ক্যান্ডিনেভিয়ান তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক

Oct 7, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ | 🕒 সময়: দুপুর ১২:৩০

স্বাধীন প্রতিদিন ডেস্ক:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে, ঠিক সেই মুহূর্তে পলাতক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন তিন স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূত

বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, গত সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন:

• নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন

• সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস

• ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার

বৈঠকটি সম্পূর্ণ গোপনীয়তায় অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট মহল মনে করছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ঘিরে উত্তেজনা, মানবাধিকার পরিস্থিতি, এবং জলবায়ু ইস্যুতে ভবিষ্যৎ সহযোগিতা—এইসব বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক — এই তিনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন, এবং মানবাধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে তারা সরকারের পাশাপাশি সুশীল সমাজ এবং নাগরিক সংগঠনগুলোকে সহায়তা দিয়ে আসছে।

সাবের হোসেন চৌধুরী নিজেও একজন পরিবেশ ও জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুখ, যিনি মন্ত্রী থাকাকালীন এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ফলে বর্তমান বৈঠকটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈঠক প্রসঙ্গে জানার জন্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গতঃ নর্ডিক রাষ্ট্র বলতে উত্তর ইউরোপের পাঁচটি দেশ—নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে বোঝায়। এরমধ্যে প্রথম তিনটি রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান পরিচয়ে অধিক পরিচিত। এই দেশগুলো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।


📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

1

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

2

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

3

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

4

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

5

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

6

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

7

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

8

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

9

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

10