Shadin Pratidin
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে রাবি উত্তাল: অনশনের পর উত্তেজনা, ভিসির বাসভবনে হামলার চেষ্টা



প্রকাশিত: রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | 🖊 রাবি প্রতিনিধি, স্বাধীন প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন মধ্যরাতে আরও উত্তাল হয়ে ওঠে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টানা ৪০ ঘণ্টা অনশন করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,

"আমরা চল্লিশ ঘণ্টা ধরে অনশন করছি। কিন্তু প্রশাসনের টনক নড়ছে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও এ আন্দোলন চালিয়ে যাবো। আমি মারা গেলে যেন আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় এবং সবাই যেন এই আন্দোলন চালিয়ে যায়।"

সূত্র জানায়, বর্তমানে অন্তত ৭-৮ জন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন। এর আগে শিক্ষার্থীরা উপ-উপাচার্যের বাসভবনে তালা দেন, জুবেরী ভবনের সামনে বিক্ষোভ করেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান আশ্বস্ত করে বলেন,

“শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। পুলিশ মোতায়েন করা হলেও তাদের গায়ে কোনোভাবেই হাত দেওয়া হবে না।”

শনিবার দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর তাদের নিজ নিজ বাসভবনে প্রবেশ করতে না পেরে জুবেরী ভবনের দিকে গেলে আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে তাদের অনুসরণ করেন। এক পর্যায়ে ভবনের বারান্দায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে উপ-উপাচার্য, একজন উপ-রেজিস্ট্রার, রাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ, সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ অন্তত ৭-৮ জন আহত হন।

পরে উপ-উপাচার্য ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় নিলে শিক্ষার্থীরা তাকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে কিছু শিক্ষক ও কর্মকর্তা এগিয়ে আসেন। তবুও উত্তেজিত শিক্ষার্থীরা জুবেরী ভবনের ভেতরে স্লোগান চালিয়ে যান এবং কয়েকজন জানালার কাঁচ ভাঙচুর করেন।

আন্দোলন চলমান থাকায় পরিস্থিতি এখনও থমথমে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্ধারিত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের নির্যাতনে জেল–শিক্ষাজীবন ধ্বংস: ৩ দফা দাবিতে কুয়ে

1

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া

2

খুলনায় ‘আমার দেশ’-এর বর্ষপূর্তি ঘিরে জনসমুদ্র, স্বাধীনতার পক

3

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত

4

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোট

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা,

8

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে থাকবে না, ইরানের আশ্বাস: পররাষ্ট

9

শিক্ষার্থী–সাংবাদিক নির্যাতনের ঘটনায় সমালোচনার মুখে ডিএমপি:

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

দিঘলিয়ায়তে যুবদল নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা

12

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার

13

“ইনকিলাব”: একটি শব্দের যাত্রা, একটি জাতির চেতনা

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

18

খুলনায় আ.লীগ কার্যালয়ে মাল্যদান ঘিরে উত্তেজনা, রাতে অগ্নিসংয

19

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬

20