Shadin Pratidin
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

Jul 12, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

"মনুষ্য বিবেক জাগরিত হোক আর একবার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং এর সহযোগী সংগঠন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ, নতুনতারা মহিলা পরিষদ ও নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মানবসেবা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং এর সহযোগী সংগঠনগুলো প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, "আগামী প্রজন্মের জন্য একটি বাতিঘরের সম্ভাবনা আমি এই সংগঠনের মধ্যে দেখতে পাচ্ছি।"

শনিবার সন্ধ্যা ৭টায় নতুনতারা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াত হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শেখ আবু আসলাম বাবু। উদ্বোধক ছিলেন তাসরিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এবিএম আদেল মুকুল, অনিন্দ্য আনিস ও ড. সুরাইয়া ইয়াসমীন হীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জুকে 'নতুনতারা গুণীজন সম্মাননা-২০২৬' প্রদান করা হয়। এছাড়া বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জনকে নতুনতারা আজীবন সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—প্রফেসর ড. সন্দীপক মল্লিক (গবেষণা), স্মৃতি রেখা বিশ্বাস (বাচিক শিল্প), রাশিদা আখতার লিলি (সমাজসেবা), অনিন্দ্য আনিস (কবিতা), আসাদুজ্জামান মিলন (সমাজসেবা) এবং সরদার আব্দুল আজিজ (সংগঠক)। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের পরিবর্তে ফল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে বিকেল ৪টায় প্রথম অধিবেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় চেয়ারম্যান মো. আশরাফুল আলম। নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন দিলরুবা লিপি, রাশিদা আখতার লিলি, মো. সাজ্জাদ হোসেন বিশ্বাস, স্মৃতি রেখা বিশ্বাস ও শেখ মো. শামসুদ্দোহা বাঙালি।

জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শেখ আবু আসলাম বাবু সম্পাদিত ও প্রকাশিত সাপ্তাহিক নতুনতারা-এর বিশেষ সংখ্যা, প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনার ৪৮তম জন্মদিন এবং নতুনতারার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভিযোগে আইপিইউর তদন্তে মেলেনি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ: স্পিকার।

1

খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা: কর্মসংস্থান ও মাদক- কিশোর অপরাধ প্রতিরোধে কাজের অঙ্গ

2

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

3

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করল

4

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ

5

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

6

নক্ষত্রপতন! চিরবিদায় নিলেন দাপুটে অভিনেতা নানা পাটেকর: শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্রে

7

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন ফুলতলার কৃতি সন্তান ড. নাসিফ আহসান

8

কৃষকের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে খুলনা: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণে হুইপ বকুল

9

খুলনা সদর সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ: অফিসে ফিরলেন এক ঘণ্টা পর

10