Shadin Pratidin
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

Oct 5, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনায় ছেলে জয় ঢালীকে গুলি ও কুপিয়ে হত্যার এক মাস ২০ দিন পর এবার তার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আক্তার ঢালী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আক্তার ঢালীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে গত ২৬ আগস্ট দুর্বৃত্তদের হামলায় নিহত হন আক্তার ঢালীর ছেলে জয় ঢালী (২৭)। তাকে গুলি করার পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয়েছিল। ছেলের হত্যাকাণ্ডের এক মাস ২০ দিন পর এবার তার বাবাকেও গুলি করে হত্যা করা হলো।

একই পরিবারের বাবা-ছেলের পরপর এমন হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আক্তার ঢালীকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

1

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

2

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিলেন কেসিসি প্রশাসক

3

খালিশপুরে ডেঙ্গু প্রতিরোধে তাঁতি দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ

4

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা’—টোয়াস বলছে ‘বানোয়াট: সুন্দরবনের পর্যটন খাত ধ্বংসের ষড়যন্

5

গুটুদিয়া ইউনিয়নের আগামীর চেয়ারম্যান হিসাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মনিরুজ্জামান লেলিন

6

জামিন জালিয়াতির অভিযোগে প্রক্সি আসামী গ্রেফতার: মূল আসামী দক্ষিণ কোরিয়ায়

7

দিঘলিয়ায় বাড়ির সামনে গুলিতে নিহত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণি

8

খুলনা শপিং কমপ্লেক্সে সমিতির অফিস ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10