খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
মহানগরীর ক্লে-রোড মোড়ে অবস্থিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টায় খুলনা শপিং কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় কথিত মালিকপক্ষ ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুর করেছে। তারা এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে সমিতির অফিসটি পূর্বের স্থানে পুনঃস্থাপনের দাবি জানান।
একইসঙ্গে রাতের আঁধারে অফিস গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি এস আনাম উল হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিপণী বিতান কেন্দ্রের সাধারণ সম্পাদক ও খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম (মাসুম)।
এ সময় বক্তব্য রাখেন খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের সদস্য সচিব সোহাগ দেওয়ান, খুলনা করাত মিল মালিক সমিতির সভাপতি বদরুল আনাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান টিংকু, ইঞ্জিঃ তুহিন, সাকিম জমাদ্দার, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ইসলাম খান, মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, শহীদ সোহরাওয়ার্দী বিপণী কেন্দ্রের সভাপতি রফিক মোড়ল, বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, খুলনা বিপণী বিতান ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম, মশিউর রহমান বিপণী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আলম, দরবেশ চেম্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, শহীদ অ্যাডঃ আঃ জব্বার মার্কেটের সভাপতি এমারত হোসেন খান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, চাঁদনী চক মার্কেটের সভাপতি কাজী মাসুদুর রহমান দুলু, ডাক বাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ্, সদর ডাক বাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের, চশমা বণিক সমিতির সভাপতি চৌধুরী মাহমুদ, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবু, জলিল টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির গাজী শহীদুল্লাহ এবং ব্যবসায়ী নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মোতাহার হোসেন, কাজী জসীম উদ্দিন (মাসুম), শওকত অপু, কাজী মোঃ নবীন, আমীর হোসেন রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন