নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ অর্জন করেছেন খুলনার ফুলতলা উপজেলার ধোপাখোলার কৃতি সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‘বাপুন’। তিনি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক হিসেবে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।
মরহুম অ্যাডভোকেট রেজওয়ান ও মরহুমা শরিফা খাতুনের কনিষ্ঠ পুত্র ড. নাসিফ আহসান শিক্ষকতা, গবেষণা ও উচ্চশিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এ মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা লাভ করেন।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে গত সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. নাসিফ আহসান বলেন, শিক্ষকদের মেধা, নিষ্ঠা ও গবেষণার মাধ্যমে অর্জিত সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের। জাতীয় পর্যায়ের এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. নাসিফ আহসানের এ মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতিতে ফুলতলার ধোপাখোলাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ড. নাসিফ আহসানের সাফল্যের ধারাবাহিকতা কামনা করা হয়।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন