Shadin Pratidin
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, উদ্ধার মদের বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, উদ্ধার মদের বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম

Dec 22, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা বিভাগের প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য পেয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি।

সোমবার (২২ ডিসেম্বর ২৫ ) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর ‘মুক্তা হাউজ’ নামে একটি ভবনের নিচতলায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। শুরুতে তাকে রাস্তায় গুলি করা হয়েছে বলে দাবি করা হলেও পরে সিসিটিভি ফুটেজ ও তদন্তে কেএমপি নিশ্চিত করে যে, ঘটনাটি ঘটে তার নারী সঙ্গী তন্বীর ভাড়া বাসায়।

গুলিবিদ্ধ মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত এবং তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে।

পুলিশ জানায়, তন্বী নামের ওই তরুণী গত প্রায় দুই মাস ধরে মুক্তা হাউজের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। অভিযুক্ত বাসাটি তন্বীর ভাড়া নেওয়া, যেখানে নিয়মিত মোতালেব শিকদারের যাতায়াত ছিল। তল্লাশি চালিয়ে বাসা থেকে পাঁচটি খালি বিদেশি মদের বোতল, একটি পিস্তলের খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার আগের রাতে দুজন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেছিলেন। পুলিশ ধারণা করছে, তাদের সঙ্গেই ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মোতালেব শিকদারের বিরুদ্ধে পূর্বে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঁদার ভাগবাটোয়ারা ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।

এ বিষয়ে কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ বিভাগ) তাজুল ইসলাম বলেন,
“প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক কারণ পাওয়া যায়নি। এটি ব্যক্তিগত ও অপরাধমূলক বিরোধ থেকে ঘটে থাকতে পারে। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।”

এদিকে বাসার মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তন্বী নামের ওই তরুণী নিজেকে একজন এনজিওকর্মী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। তবে পরবর্তীতে তার অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ কার্যকর হওয়ার আগেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

1

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

2

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

3

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

4

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

5

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

6

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

7

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

8

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

9

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

10