Shadin Pratidin
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইরানের শোক


নিজস্ব প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। এক শোকবার্তায় তারা এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকার প্রত্যাশা জানিয়েছে।

এক শোকবার্তায় বলা হয়েছে, শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ইরানের দূতাবাস। এই শোকাবহ ঘটনায় তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে এবং কঠিন এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

দূতাবাসের পক্ষ থেকে শহিদ শরিফ ওসমান হাদির পরিবার, সহকর্মী এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য সান্ত্বনা ও শক্তি কামনা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অব্যাহত থাকার আশাও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) তিনি মৃত্যুবরণ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরেই তাকে সমাহিত করা হয়।


এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং ভ্যানে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

এদিকে হাদির মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন হাদি।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম মঞ্জু ‘দীর্ঘ অপেক্ষার অবসান

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ভ

5

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্

6

খুলনায় বাস্তহারা কলোনীতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে রণক্ষেত্র—পু

7

সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণ: ইরানের পাল্টা হামলার জের

8

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

ছাত্রলীগের নির্যাতনে জেল–শিক্ষাজীবন ধ্বংস: ৩ দফা দাবিতে কুয়ে

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

বিশ্ব নারী দিবসে খুলনায় ‘ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোট

17

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, উদ্ধার মদের বোতল ও

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা,

20