Shadin Pratidin
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলে হুইপ বকুল

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলে হুইপ বকুল

Oct 8, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং সরকারি ব্রজলাল কলেজ, খুলনার বাস্তবায়নে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে।

আন্তঃকলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

1

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করল

2

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ

3

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

4

নক্ষত্রপতন! চিরবিদায় নিলেন দাপুটে অভিনেতা নানা পাটেকর: শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্রে

5

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন ফুলতলার কৃতি সন্তান ড. নাসিফ আহসান

6

কৃষকের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে খুলনা: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণে হুইপ বকুল

7

খুলনা সদর সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ: অফিসে ফিরলেন এক ঘণ্টা পর

8

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকবে কেএমপি

9

জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

10