Shadin Pratidin
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা সদর সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ: অফিসে ফিরলেন এক ঘণ্টা পর

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনা সদর সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ: অফিসে ফিরলেন এক ঘণ্টা পর

Oct 7, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন



নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় মণ্ডলকে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টা পর তন্ময় মণ্ডল নিজ কার্যালয়ে ফিরে আসেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজন ব্যক্তি কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় মণ্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে সঙ্গে নিয়ে যান। পরে তাকে খুলনা নিউমার্কেট এলাকায় নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।

ঘটনার বিষয়ে তন্ময় মণ্ডল তাৎক্ষণিকভাবে কোনো কথা বলেননি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ। তন্ময় মণ্ডলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তবে তিনি এখনও ট্রমার মধ্যে থাকায় সঠিকভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কাগজপত্র দেখানোর কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এর পেছনে কারা জড়িত এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে খুলনা অফিসপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন ফুলতলার কৃতি সন্তান ড. নাসিফ আহসান

1

কৃষকের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে খুলনা: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণে হুইপ বকুল

2

খুলনা সদর সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ: অফিসে ফিরলেন এক ঘণ্টা পর

3

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকবে কেএমপি

4

জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

5

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

6

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিলেন কেসিসি প্রশাসক

7

খালিশপুরে ডেঙ্গু প্রতিরোধে তাঁতি দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ

8

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা’—টোয়াস বলছে ‘বানোয়াট: সুন্দরবনের পর্যটন খাত ধ্বংসের ষড়যন্

9

গুটুদিয়া ইউনিয়নের আগামীর চেয়ারম্যান হিসাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মনিরুজ্জামান লেলিন

10