Shadin Pratidin
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Oct 8, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন



নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। ফলে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সরকারের নির্দেশনা, জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

অভিযান-সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ (এক্স), বিএন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

1

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করল

2

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ

3

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

4

নক্ষত্রপতন! চিরবিদায় নিলেন দাপুটে অভিনেতা নানা পাটেকর: শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্রে

5

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন ফুলতলার কৃতি সন্তান ড. নাসিফ আহসান

6

কৃষকের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে খুলনা: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণে হুইপ বকুল

7

খুলনা সদর সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ: অফিসে ফিরলেন এক ঘণ্টা পর

8

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকবে কেএমপি

9

জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

10