Shadin Pratidin
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

Mar 2, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

খুলনাসহ দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে । সোমবার (২ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, -এর অনুচ্ছেদ ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যদের বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন—

• মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩)
• রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩)
• মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩)
• এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২)
• মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪)
• এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (লক্ষ্মীপুর-৪)

সংসদীয় কার্যক্রমে দলীয় শৃঙ্খলা রক্ষা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবের ক্ষেত্রে দলীয় অবস্থান সমন্বয়ের দায়িত্ব পালন করেন হুইপরা। জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল রাখতে হুইপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের হুইপ হিসেবে নিয়োগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ নিয়োগের ফলে সংসদীয় কার্যক্রমে খুলনার প্রতিনিধিত্ব আরও জোরদার হবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

2

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

3

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভিযোগে আইপিইউর তদন্তে মেলেনি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ: স্পিকার।

4

খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা: কর্মসংস্থান ও মাদক- কিশোর অপরাধ প্রতিরোধে কাজের অঙ্গ

5

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

6

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করল

7

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ

8

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

9

নক্ষত্রপতন! চিরবিদায় নিলেন দাপুটে অভিনেতা নানা পাটেকর: শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্রে

10