Shadin Pratidin
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oct 19, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন



নজরুল বর্ষ উপলক্ষে বৃহৎ আয়োজন ও নিয়মিত লেখক আড্ডার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ, দেশীয় শিল্প-সাহিত্যের চর্চা এবং সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে একমত হয়েছে খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) খুলনা মহানগর শাখা। পাশাপাশি প্রতিমাসে নিয়মিত লেখক আড্ডা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর আহসান আহমেদ রোডস্থ খুলনা কবি-সাহিত্যিক ফোরামের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের নির্ধারিত বিশেষ সভা শেষে আয়োজিত এ অনুষ্ঠানে জাসাস খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর ইসলাম বাচ্চু, সদস্যসচিব কে এম এ জলিল ও যুগ্ম আহ্বায়ক মো. সেলিমসহ দুই সংগঠনের নেতৃবৃন্দ এবং কবি-সাহিত্যিকরা অংশ নেন।

সভায় জাসাস নেতৃবৃন্দ সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে খুলনায় বৃহৎ পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাব দেন। এ আয়োজনের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর প্রস্তাব করা হয়। এ ছাড়া খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে প্রতি মাসে একটি করে লেখক আড্ডা আয়োজনের সিদ্ধান্ত হয়। এসব আয়োজনে সার্বিক সহযোগিতা করবে জাসাস খুলনা মহানগর শাখা। প্রথম লেখক আড্ডার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। এর স্থান হিসেবে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ নির্বাচন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী খুলনা কবি-সাহিত্যিক ফোরাম এবং সংগঠনটির সাহিত্যকর্মের প্রতি পূর্ণ সমর্থন জানান জাসাস নেতৃবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওন। জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর ইসলাম বাচ্চু ও সদস্যসচিব কে এম এ জলিলকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

মতবিনিময় সভায় খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্যসচিব কবি আজাদুল হক আজাদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনার সভাপতি সৈয়দ আলী হাকিম ও সাধারণ সম্পাদক কবি অ্যাডভোকেট জিনারুল ইসলাম; সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক, খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য মো. মনিরুজ্জামান মোড়ল; খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য, খুলনা লেখিকা সংঘের সভাপতি ও নারী নেত্রী শামীমা সুলতানা শীলু; কবি সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য এজি রানা; খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য মাহমুদুর রহমান; সাহিত্য সংসদের সদস্য আবরার আজম; খুলনা নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন; খুলনা সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সদস্য আব্দুল আউয়াল সাগর; সুর ঝংকরের সাধারণ সম্পাদক জিএম মইন উদ্দিনএবং বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী শেখ আবদার রহমান।

সভায় খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত সাহিত্যচর্চা এবং সম্মিলিত উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

2

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

3

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভিযোগে আইপিইউর তদন্তে মেলেনি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ: স্পিকার।

4

খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা: কর্মসংস্থান ও মাদক- কিশোর অপরাধ প্রতিরোধে কাজের অঙ্গ

5

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

6

খুলনায় জমজমাট ক্রীড়া উৎসবের পর্দা উঠল—জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করল

7

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণ

8

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

9

নক্ষত্রপতন! চিরবিদায় নিলেন দাপুটে অভিনেতা নানা পাটেকর: শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্রে

10