Shadin Pratidin
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়–এর খবরে বলা হয়েছে, বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তদন্তকারীদের দাবি, হামলাকারীদের মধ্যে একজন ছিলেন ফয়সাল করিম মাসুদ।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে সহায়তার জন্য অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণ করতে এবং সম্ভাব্য অর্থ লেনদেন বা গোপন করা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এদিকে হাদিকে গুলি করে হত্যার ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থাও মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র খতিয়ে দেখছে।

এর আগে হাদি হত্যার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী।

পরবর্তীতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতোমধ্যে ষষ্ঠবারের মতো পিছিয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত

1

স্বৈরাচার পতনের পর কারাগারে লাশের স্তূপ: হতাশা, হৃদরোগ না কি

2

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদীর জন্য দোয়া ও মানববন্ধন

3

খুলনায় বাস্তহারা কলোনীতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে রণক্ষেত্র—পু

4

খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের সঙ্গে সংঘর্ষে দুই ব

5

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে গোপন কক্ষে ছবি নিষিদ্ধ: ই

6

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা: বৈশ্বিক তেলবাজারে নতুন শঙ্কা

7

অবশেষে এনসিপি পাচ্ছে 'শাপলা' প্রতীক!

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

নানা চড়াই-উৎরাইয়ের পর ম্যাজিকাল ম্যান মঞ্জুতেই আস্থা রাখলেন

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা: নিহত শিক্ষার্থীর সংখ

13

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময় নিয়ে দ্বিধাবিভক্ত দলগুলো, স

14

ছাত্রলীগের নির্যাতনে জেল–শিক্ষাজীবন ধ্বংস: ৩ দফা দাবিতে কুয়ে

15

এক মহা জীবনের সমাপ্তি: আগামীর প্রেরণা

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

খুলনায় সন্ত্রাসীদের ভয়ংকর হামলা, দুই কবজি ক্ষতবিক্ষত যুবক হা

18

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্য

19

আমাদের সাইবার টিম চোরের গলা টিপে ধরেছে: জামায়াত আমির

20