আলমগীর রানা | স্বাধীন প্রতিদিন
খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
খুলনা মহানগরে খালিশপুর থানা তাঁতি দলের পক্ষ থেকে সোমবার খালিশপুর হাউজিং বাজার, আলমনগর বাজার, বিআইডিসি রোডসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন এবং লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর তাঁতি দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীর হোসেন রাজা। এছাড়া খালিশপুর থানা তাঁতি দলের সভাপতি শেখ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোল্লা, সহসভাপতি বারেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল শিকদার, ১২ নম্বর ওয়ার্ড তাঁতি দলের সভাপতি মো. শামসুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড তাঁতি দলের সভাপতি আব্দুস সালামসহ তাঁতি দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার রোধ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
খুলনা-৩ আসনের জাতীয় সংসদের হুইপ জননেতা রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে চলমান জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন