Shadin Pratidin
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

Jul 10, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠানটি যারা দাবি করেছেন, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করাকেই তিনি যথাযথ মনে করেছেন।

শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা তাসনিম জুমা বলেন, “আমি ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে এসেছি। কারণ, যারা এটির দাবি করেছেন, তাদের কাছে হস্তান্তর করাকেই ভালো মনে করেছি।”

তিনি জানান, তাদের মূল লক্ষ্য ছিল জনগণের অর্থায়নে ইনকিলাব কালচারাল সেন্টারকে একটি ট্রাস্টের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। তবে শহীদ উসমান হাদি সেই উদ্যোগ সম্পন্ন করে যেতে পারেননি। তাঁর মৃত্যুর পর উত্তরাধিকারীরা প্রতিষ্ঠানটির দাবি জানান।

জুমার ভাষ্য, ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার, কুৎসা এবং সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি শহীদ উসমান হাদির সম্মান অক্ষুণ্ন রাখার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, “আমাদের কাছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান মুখ্য নয়, বরং বিপ্লবটাই মুখ্য।”

ফাতিমা তাসনিম জুমা জানান, তিনি ও তাঁর সহযোদ্ধারা এখনো তাদের আদি সংগঠন ইনকিলাব মঞ্চে দায়িত্বশীল অবস্থানে রয়েছেন। সেখান থেকেই তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম এবং আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে শহীদ উসমান হাদি বা তাদের আদর্শিক লড়াই থেকে সরে আসা নয়। বরং অন্য একটি প্ল্যাটফর্ম বা মাধ্যমে সেই সংগ্রাম অব্যাহত থাকবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অরিয়েন্

1

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

2

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

3

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

4

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

5

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

6

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

7

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

8

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

9

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

10