Shadin Pratidin
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোরআনের পাখিদের সাথে নতুনতারার মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

কোরআনের পাখিদের সাথে নতুনতারার মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী

Mar 16, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

“সকল হৃদয়ে ধাবিত হোক সত্য সুন্দরের প্রতিধ্বনি” শ্লোগানকে সামনে রেখে বিশিষ্টজনদের অংশগ্রহণে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার উদ্যোগে কোরআনের পাখিদের সাথে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

২৬ রমজান, সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকাল ৫টায় খুলনার নতুনতারা ভবনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলমের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন এবং সঞ্চালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোঃ আব্দুল মান্নান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুলের মানুষখ্যাত সৈয়দ আলী হাকিম। বিশেষ অতিথি ছিলেন রুপসা সাহিত্য পরিষদের সভাপতি বদিউল আলম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ ও অ্যাডভোকেট মেহেদী ইনছার, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ রহমত আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, কাকলি আক্তার, আবু সুফিয়ান, মোঃ আসিকুজ্জামান, মোঃ আরাফাত এবং আবু নাঈম প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের দিন নামাজ শেষে “ঈদের কাফেলা” শিরোনামে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ করা হবে। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

3

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

4

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

5

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

6

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

7

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

8

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10