Shadin Pratidin
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় ডেঙ্গুর তাণ্ডব: ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৫, নতুন ভর্তি ২৭৬

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনায় ডেঙ্গুর তাণ্ডব: ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৫, নতুন ভর্তি ২৭৬

Sep 26, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৬ জন রোগী বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, মৃত ৫ জনের মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন।

নতুন ভর্তি হওয়া ২৭৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন। জেলাভিত্তিক হিসাবে খুলনা জেলার হাসপাতালগুলোতে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ডেঙ্গুর তাণ্ডব: ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৫, নতুন ভর্তি ২৭৬

1

আতাউস সামাদের মৃত্যুবার্ষিকীর স্মরণসভা: নষ্ট রাজনীতি তাঁকে স্পর্শ করতে পারেনি --আলোচনায় নেতৃবৃন্দ

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

3

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

4

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

5

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

6

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

7

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

8

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

9

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

10