Shadin Pratidin
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

Sep 6, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

“মেধাকে দেবো ডানা, থাকবে না কোনো বাধা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে PATH Youth Forum-এর ‘অদম্য শিক্ষাবৃত্তি কর্মসূচি ২০২৬’। কর্মসূচির আওতায় ১০ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে ১৮ মাসের শিক্ষাবৃত্তি এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় আইইবি খুলনা কেন্দ্রের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ও বক্তা ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইইবি খুলনা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, ইউনেস্কো ক্লাব, খুলনার সভাপতি নূরুল ইমাম খান মিটু এবং PATH Bangladesh-এর চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন PATH Youth Forum-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. তাওফিকুর রহমান।

আয়োজকরা জানান, জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মোট ১৮ মাস ধরে ১০ জন শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে তাদের হাতে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণও তুলে দেওয়া হয়েছে, যাতে শিক্ষাজীবন আরও সহজ ও সহায়ক হয়।

বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাওয়া উচিত নয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও উন্নয়ন সংস্থাগুলোকে শিক্ষার প্রসারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানে শুধু একজন ব্যক্তিকে সহায়তা করা নয়; বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে বিনিয়োগ করা।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং যুব উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মেধাবী ও প্রয়োজনমুখী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যুব নেতৃত্ব এবং সামাজিক ক্ষমতায়নের বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

1

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

2

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

3

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

4

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

5

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

6

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

7

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

8

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

9

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

10