Shadin Pratidin
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

Sep 2, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

সুন্দরবনে সক্রিয় পাঁচটি জলদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণের পর টানা তিন দিনের চিরুনি অভিযানে ৫৯টি আগ্নেয়াস্ত্র, ৫৪১ রাউন্ড তাজা গুলি, ১৪টি খালি কার্তুজ ও সাতটি ওয়াকিটকি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে সুন্দরবনে এখনো সক্রিয় দস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‍্যাব-৬ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ৩১ আগস্ট সুন্দরবনে সক্রিয় পাঁচটি জলদস্যু বাহিনীর মোট ৫৯ সদস্য আত্মসমর্পণ করেন। এর মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর আটজন এবং মিজান বাহিনীর সাতজন সদস্য রয়েছেন।

আত্মসমর্পণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চারটি শর্টগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ ও যোগাযোগে ব্যবহৃত সাতটি ওয়াকিটকি।

র‍্যাব ডিজি বলেন, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন শুধু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনই নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের কারণে জেলে ও বনজীবীরা জিম্মি, নির্যাতন ও চাঁদাবাজির শিকার হয়েছেন।

তিনি জানান, গত ২ মার্চ থেকে র‍্যাব, কোস্ট গার্ড, বন বিভাগ, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ‘অপারেশন রি-স্টোর পিস ইন সুন্দরবন’ পরিচালিত হচ্ছে। ধারাবাহিক অভিযানের ফলেই দস্যুরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহী হয়েছে।

আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু অপরাধ দমনই করে না, অপরাধীদের আলোর পথে ফিরিয়ে আনতেও মানবিক ভূমিকা পালন করে।”

সুন্দরবনে এখনো যারা দস্যুতার সঙ্গে জড়িত, তাদের উদ্দেশে তিনি বলেন, “দস্যুতার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসুন। আত্মসমর্পণ করলে সর্বোচ্চ সহায়তার চেষ্টা করা হবে। তবে দস্যুতা অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।”

র‍্যাব জানায়, গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে পর্যটক ও বনজীবীদের জন্য বন উন্মুক্ত হয়েছে। ঠিক তার আগেই দস্যুদের আত্মসমর্পণ ও বিপুল অস্ত্র উদ্ধারকে সুন্দরবনের নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংস্থাটি।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

1

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

2

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

3

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

4

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

5

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

6

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

7

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

8

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

9

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

10