নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’।
এবারের সম্মাননায় প্রবীণ সংগঠক ও সাহিত্যিক রুহুল আমিন সিদ্দিকি (প্রতিষ্ঠাতা, খুলনা সাহিত্য মজলিস), সদ্য প্রয়াত কবি, সাংবাদিক ও কলামিস্ট এম হেফজুর রহমান (মরণোত্তর) এবং শিশুসাহিত্যিক আশরাফুন্নেসা দুলু-কে ‘খুলনা রত্ন’ সম্মাননায় ভূষিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুহম্মদ ইয়াইয়াহ আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য আলোচক প্রফেসর আব্দুল মান্নান এবং খুলনা কবি-সাহিত্যিক ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফোরামের আহ্বায়ক এস এম আইয়ুব আলী।
ফোরামের অনুষ্ঠান সমন্বয়ক ও সদস্য সচিব আজাদুল হক আজাদ সাহিত্যপ্রেমী, কবি-সাহিত্যিক ও সংস্কৃতিমনা সকলকে স্ববান্ধব উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন