Shadin Pratidin
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

Sep 14, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণামূলক কার্যক্রম জোরদার করতে খুলনায় নিয়মিত আলোচনা সভা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর পূর্ব বানিয়াখামার ১০/১ সৈয়দ লেনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জিনারুল ইসলাম।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতি সপ্তাহে নিয়মিত আলোচনা সভার আয়োজন করা হবে। কবি কাজী নজরুল ইসলামের ওপর গবেষণামূলক লেখা আহ্বান করে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সংগঠনের ত্রৈমাসিক পত্রিকা ‘দ্রোহ’ প্রকাশ, বিভিন্ন জেলার নজরুল গবেষকদের নিয়ে সেমিনার আয়োজন, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম প্রচারে একটি ফেসবুক পেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাপ্তাহিক আলোচনা সভায় উপস্থিত ও সক্রিয় সদস্যদের যথাসময়ে মূল্যায়নের বিষয়েও মতৈক্য হয়।

সভায় কবি-সাহিত্যিক ফোরাম এর সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ, সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি মনিরুজ্জামান মোড়ল, কবি গোলাম রসুল কোকন, কবি মীনা রবিউলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

1

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

2

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

3

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

4

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

5

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

6

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

7

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

8

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

9

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

10