Shadin Pratidin
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

Sep 9, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


মনিরুজ্জামান মোড়ল | স্বাধীন প্রতিদিন

সাংস্কৃতিক অঙ্গনের স্থবিরতা দূর, অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ এবং শুদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষ্যে খুলনায় আত্মপ্রকাশ করেছে নতুন অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনা’।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নগরীর মডার্ণ ফার্নিচার মোড়ে সাইফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় এ প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে কাজল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন— এস এম বদরুল আলম রয়েল, নাসির জোবেদ, আব্দুল আউয়াল সাগর, মনিরুজ্জামান মোড়ল, এনামুল হক, অ্যাডভোকেট জেবা রহমান, হিমাংশু বিশ্বাস, নুরুল হক লাভলু, সাবিত্রী গাইন নীলিমা, তারক চন্দ্র মণ্ডল, প্রীতিশ কুমার মণ্ডল, শেখ ওমরউদ্দীন, মো. সেলিম রেজা, আবরার আজম, শরিফ মাসনুন সামির, রাফিউল ইসলাম রিফাত আকাশ, এস এম শাহারুজ্জামান সজীব, কামিনী সুলতানা, শেখ তাঈম হোসেন এবং নার্গিস সুলতানা বৈশাখী।

সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করবে এবং খুলনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সমন্বিত কর্মসূচি গ্রহণ করবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

2

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

3

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

4

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

5

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

6

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

7

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

8

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

9

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

10