Shadin Pratidin
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

Sep 20, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনায় সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন বরেণ্য সাহিত্যিককে ‘খুলনারত্ন’ সম্মাননা-২০২৬ প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক-কলামিস্ট ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রয়াত এম হেফজুর রহমান, শিশু সাহিত্যে অবদানের জন্য আশরাফুন্নেছা দুলু এবং সংগঠক ও সাহিত্যিক হিসেবে কবি রুহুল আমিন সিদ্দিকী সম্মানিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম এবং সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আয়ুব আলী। প্রধান সমন্বয়ক ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ এবং সহ-সঞ্চালনায় ছিলেন মনিরুজ্জামান মোড়ল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ইউনূস আলী, জামাল মোড়ল, নাসির আহমেদ, আবু আসলাম বাবু, নাসিমা সুলতানা, শামীমা সুলতানা শীলু, খান আক্তার হোসেন, মনিরুজ্জামান লাভলু, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুসাস সভাপতি জিনারুল ইসলাম, ফিরোজ আহমেদ, কামরুল হাসান মৃধা, মফিদুল ইসলাম, এজি রানা, ইরানী পারভীন, ওলিউর রহমান, মতিউর রহমান, গোলাম রসুল খোকন, আবরার আজম, আ. হান্নান, চিত্র শিল্পী মিলন বিশ্বাস, কবি মাহবুব হোসেন, সাবিত্রী গাইন, বাসক নন্দীসহ অসংখ্য কবি, লেখক ও সাহিত্য সংগঠক।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “গুণী মানুষকে সম্মান জানালে সমাজে আরও গুণী মানুষ তৈরি হয়। যারা সম্মান দেয়, তারাও সম্মানিত হয়।”

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

3

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

4

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

5

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

6

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

7

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

8

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10