Shadin Pratidin
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

Sep 13, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

অদম্য ৩০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

প্রতিদিন ৩ থেকে ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে কিংবা ভাড়া খরচ করে স্কুলে যেতে হয় লামিয়া, শিপা ও ফাহামের মতো অসংখ্য শিক্ষার্থীকে। নানা প্রতিকূলতার মধ্যেও লেখাপড়া চালিয়ে যাওয়া এমন ৩০ জন অদম্য মেধাবী শিক্ষার্থীর হাতে উৎসাহের উপহার হিসেবে বাইসাইকেল তুলে দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

রোববার প্লাটিনাম জুবিলী জুট মিলসের অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন।

খানাবাড়ি গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া খাতুন যোগীপোলের বাড়ি থেকে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দূরের স্কুলে যাতায়াত করে। তার বাবা মো. ইলিয়াস দেওয়ান পেশায় ভ্যানচালক; তবুও মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন অদম্য ইচ্ছাশক্তি নিয়ে।

একইভাবে কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সেলিনা শাবনাজ শিপা মীরেরডাঙ্গার বাসা থেকে প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যায়। আর খালিশপুর বঙ্গবাসী মোড়ের মো. সাদরুল আলম ফাহাম মঈনউদ্দিন হাফেজিয়া মাদরাসায় কুরআন হিফজের পাশাপাশি দারুল মোকররম মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। প্রতিদিন ভোরে তাকে পুরো পথ হেঁটেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, মেধাবী শিক্ষার্থীরা যেন কোনো কারণে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রণীত কারিকুলাম পরিবর্তন করে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য—শিক্ষাজীবন শেষে কোনো শিক্ষার্থী যেন বেকার না থাকে।

তিনি আরও বলেন, একসময়ের শিল্পসমৃদ্ধ খুলনা ভুল নীতি ও লুটপাটের কারণে পিছিয়ে পড়েছে। এই অঞ্চলকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আজকের শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় বাড়ির আশপাশ ও স্কুলের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, হাবিব বিশ্বাস, শেখ ইমাম হোসেন ও আবুল কালাম জিয়া প্রমুখ।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

3

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

4

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

5

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

6

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

7

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

8

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10