Shadin Pratidin
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

Sep 17, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে ঐক্যবদ্ধ ও সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, খুলনা মহানগর কমিটির অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে নবনির্বাচিত আহ্বায়ক কাজল ইসলাম-এর সভাপতিত্বে সভার সূচনা হয়। শুরুতে সঞ্চালনা করেন ফোরামের সদস্য এস এম বদরুল আলম রয়েল। পরে সভাপতির অনুরোধে ফোরামের সুহৃদ সাইফুল ইসলাম মল্লিক সভা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

সভায় গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য সংগ্রহ, পূর্ণাঙ্গ কমিটি গঠন, সরকারি সাংস্কৃতিক কর্মসূচিতে খুলনার সংগঠনগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা এবং দুস্থ ও অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিদের সহায়তায় একটি তহবিল গঠনের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা খুলনার সকল সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনকে এক প্ল্যাটফর্মে এনে সাংস্কৃতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া সাইফুল ইসলাম মল্লিককে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি পুনর্গঠনের প্রস্তাবও সভায় উত্থাপিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার ও সিনিয়র সিটিজেন নুরুল হক লাভলু, এস এম বদরুল আলম রয়েল, নাসির জোবেদ, আব্দুল আউয়াল সাগর, মনিরুজ্জামান মোড়ল, এনামুল হক বাচ্চু, অ্যাড. জেবা রহমান, হিমাংশু বিশ্বাস, সাবিত্রী গাইন নীলিমা, তারক চন্দ্র মণ্ডল, প্রীতিশ কুমার মণ্ডল, শেখ ওমরউদ্দীন, মো. সেলিম রেজা, আবরার আজম, শরিফ মাসনুন সামির, রাফিউল ইসলাম রিফাত আকাশ, শাহারুজ্জামান সজিব, কমিনী সুলতানা, শেখ তাঈম হোসেন ও নার্গিস সুলতানা বৈশাখী।

সমাপনী বক্তব্যে আহ্বায়ক কাজল ইসলাম আগামী ১৪ দিনের মধ্যে পরবর্তী সভা আয়োজনের ঘোষণা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

1

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

2

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

3

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

4

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

5

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

6

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

7

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

8

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

9

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

10