Shadin Pratidin
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্রী নাজমা খানমের ইন্তেকাল

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্রী নাজমা খানমের ইন্তেকাল

Jan 23, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্রী নাজমা খানম (৫০) ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, নাজমা খানম দীর্ঘদিন ধরে এ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

মরহুমার জানাজা নামাজ শুক্রবার বাদ জুম্মা নগরীর ইকবাল নগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ খুলনা কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুর হক আজাদ, মনিরুজ্জামান মোড়ল, খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন খুলনা নার্সারি মালিক সমিতির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে মোঃ জাকির হেসেন, নিজাম শেখ, মোঃ মহিউদ্দিন, আলতাফ হোসেন, মোঃ ওয়াহিদ, আলাউদ্দিন, চানমিয়া, মুন্সি, মোঃ রফিক, ফরহাদ, সফিক, সেলিমসহ অনেকে।

জানাজা শেষে মরহুমাকে নগরীর নিরালা কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার ইন্তেকালে খুলনার সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

1

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

2

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

3

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

4

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

5

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

6

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

7

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

8

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

9

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

10