Shadin Pratidin
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা: বৈশ্বিক তেলবাজারে নতুন শঙ্কা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
আন্তজাতিক

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা: বৈশ্বিক তেলবাজারে নতুন শঙ্কা

Feb 28, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

আন্তর্জাতিক নিজউ ডেক্সঃ | স্বাধীন প্রতিদিন

তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নৌ-মিশন –এর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়ে দিয়েছে—‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’

তবে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের বিষয়ে এখনো কোনো নির্দেশ জারি করেনি। ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্ব তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। উপসাগরীয় অঞ্চলের বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলো—, , এবং —এই পথ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল রপ্তানি করে থাকে।

সরু এই সামুদ্রিক পথটি ও –কে সংযুক্ত করেছে। প্রতিদিন বিপুল সংখ্যক তেলবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের ওপর কোনো ধরনের সামরিক হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এ বিষয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলো ও জ্বালানি বাজার। সূত্র: রয়টার্স

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

1

খুলনায় ৪৫তম বিসিএসের ৩৮ নবীন প্রশাসন কর্মকর্তাকে কেসিসির ওরিয়েন্টেশন

2

খুলনার রূপসায় নদীর ঘাটে দুটি মরদেহ উদ্ধার

3

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

4

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

5

খুলনা রেঞ্জে পুলিশের শুদ্ধি অভিযান: ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৯ সদস্য প্রত্যাহার

6

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: খুলনায় গঠন করা হয়েছে ১৭ উপকমিটি

7

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

8

প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন

9

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10