Shadin Pratidin
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে জরুরি ব্রিফিং, অনুপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে জরুরি ব্রিফিং, অনুপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা

Dec 21, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


ঢাকা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি অবহিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন না। রোববার সন্ধ্যায় আয়োজিত এ ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন ডিসি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে গণমাধ্যমকে তথ্য জানান।

ব্রিফিংয়ে ‘ডেভিল হান্ট ফেইজ-২’সহ চলমান নিরাপত্তা কার্যক্রম এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান ব্রিফিংয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তবে নির্ধারিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুপস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

1

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

2

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

3

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

4

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

5

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

6

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

7

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

8

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রদলের স্মারকলিপি

9

অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান : সংসদে নতুন বিল উত্থাপন

10