Shadin Pratidin
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান : সংসদে নতুন বিল উত্থাপন

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান : সংসদে নতুন বিল উত্থাপন

Jun 23, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

দেশে অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার রোধে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নতুন এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের পুরনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ রহিত করা হবে। প্রস্তাবিত বিলে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের কার্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং অপরাধ অনুযায়ী ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।

বিল অনুযায়ী, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে জড়িত থাকলে তাকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

অন্যদিকে, অনলাইন বা দূরবর্তী জুয়ার সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া, অনলাইন বেটিংয়ে জড়িতদের জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের প্রস্তাব রয়েছে।

ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সরকার মনে করছে, নতুন এই আইন কার্যকর হলে দেশে ক্রমবর্ধমান অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান : সংসদে নতুন বিল উত্থাপন

1

শহীদ মাতার বক্তব্যে সংবেদনশীল হতে আইনমন্ত্রীকে স্পিকারের নির্দেশ

2

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

3

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

4

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

5

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

6

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

7

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

8

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

9

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

10