Shadin Pratidin
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

হরফের আকার:
অনলাইন সংস্করণ
আন্তজাতিক

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

Jun 4, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

আন্তর্জাতিক ডেস্ক | স্বাধীন প্রতিদিন

বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে ‘’। এরই মধ্যে সম্ভাব্য ‘সুপার এল নিনো’ পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, আগামী কয়েক মাসের মধ্যেই এটির সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে রেকর্ডভাঙা তাপমাত্রা, তীব্র দাবদাহ ও প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েছে। এই প্রেক্ষাপটে এল নিনো সক্রিয় হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়া দেখা দিতে পারে। অনেক দেশ ভয়াবহ তাপপ্রবাহে আক্রান্ত হবে, আবার কোথাও অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে বৈশ্বিক খাদ্য সরবরাহে সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন—আগামী কয়েক মাসের মধ্যেই সুপার এল নিনো আঘাত হানতে পারে এবং এর প্রভাব চলতি বছরের নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এল নিনো নিয়ে সতর্ক করে বলেছেন, “বিজ্ঞান খুবই স্পষ্ট। ৯০ শতাংশ নিশ্চিত যে আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো আমাদের দোরগোড়ায় উপস্থিত হবে। বিশ্বকে এটিকে জরুরি আবহাওয়া সতর্কতা হিসেবে নিতে হবে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যেই উষ্ণ হয়ে ওঠা পৃথিবীতে এল নিনো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। এর প্রভাব আরও বিস্তৃত ও ধ্বংসাত্মক হতে পারে।”

পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে খরা ও অস্বাভাবিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে খাদ্য উৎপাদন কমে গিয়ে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

এদিকে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সাল বিশ্ব ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

1

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

2

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

3

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

4

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

5

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

6

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

7

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

8

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

9

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

10