Shadin Pratidin
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নানা চড়াই-উৎরাইয়ের পর ম্যাজিকাল ম্যান মঞ্জুতেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতন, দলীয় কোন্দল ও নির্বাচনী পরাজয়ের পর অবশেষে খুলনার রাজনীতিতে নতুন মোড়—খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি । রাজনৈতিক অঙ্গনে এ নিয়োগকে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে সোমবার খুলনাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করলে বিভাগীয় কমিশনাররা মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই দায়িত্বে রাজনৈতিক নেতৃত্বের প্রত্যাবর্তন ঘটল।

শত্রু থেকে শুভাকাঙ্ক্ষীঃ

মঞ্জুর এই নিয়োগ ঘিরে খুলনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এতদিন যারা তার সমালোচনায় সরব ছিলেন, তারাই এখন কুশল বিনিময়ে ব্যস্ত—এমন চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে, রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই; সময় ও বাস্তবতার সমীকরণেই বদলে যায় অবস্থান।

দায়িত্বের চেয়ারে বসার সঙ্গে সঙ্গে সম্পর্কের রংও পাল্টে যায়—এই পুরোনো বাস্তবতাই যেন আবার সামনে এলো। বিরোধিতা থেকে সহযোগিতার পথে হাঁটছেন অনেকেই। তবে রাজনৈতিকভাবে বিচক্ষণ মূল্যায়ন এখন মঞ্জুর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনী পরাজয় থেকে প্রশাসনিক দায়িত্বেঃ

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে পরাজিত হন মঞ্জু। এ পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিরোধ নিয়ে বিস্তর আলোচনা হয়।

এর আগে ২০১৮ সালে সংসদ সদস্য ও একই বছরে কেসিসির মেয়র পদে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। যদিও ২০০৮ সালে তৎকালীন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে পরাজিত করে জাতীয় রাজনীতিতে চমক সৃষ্টি করেছিলেন মঞ্জু।

দলীয় দ্বন্দ্ব ও পুনরুত্থানঃ

২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্তে মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণার পর মঞ্জু সংগঠন থেকে কার্যত ছিটকে পড়েন। পরবর্তীতে সংবাদ সম্মেলন ও অবস্থান স্পষ্ট করার জেরে তাকে শোকজ ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় দলীয় কোনো পদবি না থাকলেও মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

পরিস্থিতির পরিবর্তন ঘটে যখন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী সরাসরি ফোন করে তাকে খুলনা-২ আসনে কাজ করার নির্দেশ দেন এবং পরবর্তীতে মনোনয়ন দেন। রাজনৈতিক মহলে এটিকে তার প্রতি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়।

খুলনাকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করবঃ

প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মঞ্জু স্বাধীন প্রতিদিনকে জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং অসুস্থতাজনিত কারণে চিকিৎসকের পরামর্শ নিয়ে শিগগিরই খুলনায় ফিরবেন। এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে খুলনাবাসীর সেবা করবেন।

তিনি আরও বলেন, খুলনাকে মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবেন এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করবেন। অতীতের মতোই সুখ-দুঃখে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সামনে বড় চ্যালেঞ্জঃ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় ঐক্য সুসংহত করাও মঞ্জুর সামনে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অভ্যন্তরীণ দূরত্ব ঘুচিয়ে খুলনা বিএনপিকে ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি। সামাজিকমাধ্যমেও অনেক নেতা-কর্মী এটিকে ‘শেষ সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে প্রশাসনিক দায়িত্বে ফিরলেন নজরুল ইসলাম মঞ্জু। এখন দেখার বিষয়—রাজনৈতিক আস্থার এই মূল্যায়ন কতটা বাস্তব সাফল্যে রূপ নিতে পারে খুলনার উন্নয়ন ও সাংগঠনিক ঐক্যের ক্ষেত্রে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
     www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬

2

২০২৬ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, জায়গা পেল স্কট

3

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

4

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

সীমিত আঘাত’ প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, যেকোনো হামলাকে পূর

9

উগ্রবাদী আচরণে নিরাপত্তা শঙ্কা: ভারতের বিশ্বকাপ ভেন্যু বদলাত

10

৪৮ জেলায় একযোগে শুরু যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কা

11

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস: জাতি গঠনে শিক্ষকদের অবদান অমূল্

12

খুলনায় ‘আমার দেশ’-এর বর্ষপূর্তি ঘিরে জনসমুদ্র, স্বাধীনতার পক

13

শহিদুল আলমের অপহরণ: নেট দুনিয়ায় প্রতিক্রিয়া, ফিরিয়ে আনার দাব

14

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ

15

মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম মঞ্জু ‘দীর্ঘ অপেক্ষার অবসান

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

সীমান্তে অনুপ্রবেশের দায়ে দহগ্রামে বিএসএফ সদস্য আটক

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ: বিকল্প ভেন্যুর

20