Shadin Pratidin
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদীর জন্য দোয়া ও মানববন্ধন

ক্যাম্পাস প্রতিনিধি: স্বাধীন প্রতিদিন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ শরিফ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও হল সংলগ্ন মোল্লাপাড়া মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে হাদীর আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দোয়া শেষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল বের করেন। এ সময় তারা হাদী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারতের মদদে জুলাইয়ের পতিত স্বৈরাচার ও তার দোসররা এখনও বিচার এড়িয়ে যাচ্ছে। তারা এসব ব্যক্তিকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। অন্যথায় ভারতীয় পণ্য বয়কটের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে হাদী হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ

1

আওয়ামী প্রভাব খাটিয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা খুলনার ‘কালা শ

2

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

3

খুলনায় বাস্তহারা কলোনীতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে রণক্ষেত্র—পু

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

6

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, উদ্ধার মদের বোতল ও

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ

13

রংপুরে জাপা চেয়ারম্যান জি এম কাদের বয়কটের ডাক, গ্রেপ্তার ও

14

খুলনার আইন-শৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপের আহ্বান জেলা বিএনপি

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

দ্বিতীয় বিয়েতে আর লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্টের রায়

18

খুলনায় অপহরণ: ৩ অপহরণকারী গ্রেফতার

19

কলকাতায় মারা গেলেন পলাতক আ.লীগের সাবেক এমপি

20