Shadin Pratidin
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা

Feb 28, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে হত্যা এবং তার নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে ।

নিহতরা হলেন— ভবানিপুর উত্তরপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং তার ছেলে জয়নাল খার মেয়ে জামিলা আক্তার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে হঠাৎ কান্নার শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা বাড়ির সামনে বের হন। কিছু সময় পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে জামিলা আক্তারকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। পরে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে , অফিসার ইনচার্জ (ওসি), ঈশ্বরদী থানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

1

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

2

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

3

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

4

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

5

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

6

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

7

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

8

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

9

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

10