Shadin Pratidin
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

Feb 23, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও -কে (কেসিসি)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব প্রদান করা হলো।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ‘’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রশাসক হিসেবে নিয়োগকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

1

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

2

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

3

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

4

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

5

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

6

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

7

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

8

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রদলের স্মারকলিপি

9

অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান : সংসদে নতুন বিল উত্থাপন

10