Shadin Pratidin
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

Jun 18, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী মরিয়মের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে খুলনা ক্লাব।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে খুলনা ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সরফুজ্জামান টপির আন্তরিক সহযোগিতায় খুলনা ক্লাবের পরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ মাহমুদ হাসান লেলিন এবং ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মো. অহিদুজ্জামান যৌথভাবে নগদ ৫০ হাজার টাকা মরিয়মের মা নিপা বেগমের হাতে তুলে দেন।

মরিয়ম দিনমজুর শহিদুল ইসলাম ও মিসেস নিপা বেগম দম্পতির মেধাবী কন্যা। সে খুলনা শিপইয়ার্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে বর্তমানে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি মেয়ের চিকিৎসার খরচ জোগাতে মরিয়মের মা নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছেন বলে জানা গেছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন প্রতিদিন এর সম্পাদক ও খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ, খুলনা ক্লাবের সচিব সেবগাতুল ইসলাম সৌরভ, হিসাবরক্ষক বাবুল দাস এবং সাংবাদিক অধ্যাপক মনিরুজ্জামান মোড়ল।

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধ জানানো হলে খুলনা ক্লাবের সভাপতির আন্তরিকতায় ক্লাবের কর্মকর্তাবৃন্দ এই মানবিক উদ্যোগে সাড়া দেন। এ জন্য সংগঠনটির সদস্যসচিব কবি আজাদুল হক আজাদ খুলনা ক্লাবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের এমন আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

মরিয়মের মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পেটের টিউমারে ভুগছিল মরিয়ম; যা যথাযথ চিকিৎসার অভাবে ক্যান্সারে রূপ নেয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে; যার জন্য প্রয়োজন প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। এই বিপুল অর্থ জোগাড়ে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা।

মরিয়মের মা নিপা বেগম সমাজের সহৃদয় ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আপনাদের সাহায্যই পারে আমার মেয়েকে বাঁচাতে। দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।”

সহায়তার জন্য যোগাযোগ:
মোবাইল (বিকাশ/নগদ): ০১৯৯৪৯৯১৩৯৩

ব্যাংক তথ্য:
ব্যাংক: Agrani Bank PLC.
শাখা: Dada Match Branch, Khulna
Routing Number: 010470675
হিসাবের নাম: MST NIPA BEGUM
হিসাব নম্বর: 0200021884561

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

1

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

2

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

3

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

4

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

5

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

6

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

7

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

8

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

9

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

10