Shadin Pratidin
প্রকাশ : Jan 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল

হরফের আকার:
অনলাইন সংস্করণ
ক্যাম্পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল

Jan 18, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ (গোপন ছাত্ররাজনীতি) নিষিদ্ধের দাবি তুলেছে ছাত্রদল। তারা বলছে, বাংলাদেশে আর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। তারপরও কোনো ছাত্রসংগঠন এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে মনে করা হবে, তারা একাত্তরের মতো আবারও বড় কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আজ শনিবার বিকেলে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক কর্মসূচিতে মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কথা বলেন নেতারা। ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার, সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে’ এই কর্মসূচি করেছে ছাত্রদল।

মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘আজকের এই কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

1

খুলনায় ৪৫তম বিসিএসের ৩৮ নবীন প্রশাসন কর্মকর্তাকে কেসিসির ওরিয়েন্টেশন

2

খুলনার রূপসায় নদীর ঘাটে দুটি মরদেহ উদ্ধার

3

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

4

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

5

খুলনা রেঞ্জে পুলিশের শুদ্ধি অভিযান: ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৯ সদস্য প্রত্যাহার

6

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: খুলনায় গঠন করা হয়েছে ১৭ উপকমিটি

7

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

8

প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন

9

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10