Shadin Pratidin
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

হরফের আকার:
অনলাইন সংস্করণ
আন্তজাতিক

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

Jun 8, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


আন্তর্জাতিক ডেস্ক | স্বাধীন প্রতিদিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এনবিসি টেলিভিশনের একটি সাক্ষাৎকার চলাকালে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে পড়ে তিনি এই পদক্ষেপ নেন।

রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারটি নেয় মার্কিন গণমাধ্যম -এর জনপ্রিয় অনুষ্ঠান । অনুষ্ঠানটির সঞ্চালক -এর সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে উত্তেজনা তৈরি হয়।

সাক্ষাৎকারের শেষদিকে ট্রাম্প ওয়েকারকে উদ্দেশ করে বলেন, “আপনাদের এটা একটা একপেশে, অসৎ নেটওয়ার্ক। দুঃখিত, চলুন এখানেই শেষ করি, যথেষ্ট হয়েছে।” এরপর তিনি ক্যামেরার সামনে থেকে উঠে যান।

জানা যায়, সাক্ষাৎকারটি গত শুক্রবার -এর একটি খামারে ধারণ করা হয়। সেখানে কৃষকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়েছিলেন ট্রাম্প। পটভূমিতে ট্রাক্টর ও খড়ের গাঁট থাকলেও প্রবল বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে বারবার অডিও সমস্যার সৃষ্টি হয়, যা সাক্ষাৎকারে বিঘ্ন ঘটায়।

এ সময় ট্রাম্প নিজেও আবহাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “ওটা কি বাতাসের শব্দ, নাকি অন্য কিছু? বজ্র, বিদ্যুত, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে।” তবে তিনি সাক্ষাৎকার বন্ধ না করে চালিয়ে যাওয়ার পক্ষেই মত দেন।

আলোচনায় ইরান ইস্যু, পারমাণবিক অস্ত্র এবং বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি কখনও বলিনি যুদ্ধ হবে না। আমি কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করব?”

এক পর্যায়ে তিনি সঞ্চালককে “উদারপন্থী” ও “প্রগতিশীল” বলে আখ্যা দেন। জবাবে ওয়েকার বলেন, “আমি শুধু একজন সাংবাদিক।”

পরে আলোচনা ঘুরে যায় ট্রাম্পের প্রস্তাবিত একটি তহবিলের দিকে, যা তার দাবি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট -এর আমলে “নিপীড়নের শিকার” ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ব্যবহৃত হবে। এ প্রসঙ্গে ট্রাম্প সংবাদমাধ্যমকে ‘ভুয়া’ ও ‘অসৎ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন।

সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে যখন ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন এবং সাম্প্রতিক প্রাইমারি নির্বাচন নিয়েও একই দাবি করেন। এ সময় ওয়েকার তার কাছে প্রমাণ দাবি করলে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

শেষ মুহূর্তে তিনি ওয়েকারকে উদ্দেশ করে বলেন, “আপনি হয় অসৎ, নয়তো বোকা,”—এরপরই সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যান।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা আবারও মার্কিন রাজনীতিতে গণমাধ্যম ও রাজনীতিকদের সম্পর্কের টানাপোড়েনকে সামনে নিয়ে এসেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

1

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

2

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

3

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

4

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

5

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

6

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

7

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

8

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

9

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

10