Shadin Pratidin
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

Dec 21, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

সভাপতি জনাব সরফুজ্জামান (টপি) এবং সহ-সভাপতি পদে জনাব গালিব কাপাডিয়া

নিজস্ব প্রতিনিধি
| স্বাধীন প্রতিদিন

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্বাচন গত শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে।

নির্বাচনে সভাপতি পদে জনাব সরফুজ্জামান (টপি) এবং সহ-সভাপতি পদে জনাব গালিব কাপাডিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে মোট ৯ জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—
ডা. শেখ মো: রেজওয়ান, সৈয়দ মাসুম জাফর, ডা. মো: মাহমুদ হাসান লেনিন, ইঞ্জি: সাফায়েত আব্দুল্লাহ (রুসো), মেজর (অবঃ) ইমতিয়াজ আহমেদ, এহসান হায়দার চৌধুরী (বিপু), মোহাম্মাদ হাফিজুল ইসলাম চন্দন, মো: ওহিদুজ্জামান ও মো: আমিনুল ইসলাম।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিসহ সকল কার্য-নির্বাহী সদস্যকে অভিনন্দন জানান ক্লাবের সাধারণ সদস্যরা। তাঁরা আশা প্রকাশ করেন, নবগঠিত পরিষদ খুলনা ক্লাব লিমিটেডের সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

1

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

2

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

3

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

4

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

5

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

6

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

7

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

8

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

9

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

10