Shadin Pratidin
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী প্রভাব খাটিয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা খুলনার ‘কালা শওকত’ ঢাকায় গ্রেফতার

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

আওয়ামী প্রভাব খাটিয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা খুলনার ‘কালা শওকত’ ঢাকায় গ্রেফতার

Mar 6, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

খুলনা নগরীর আলোচিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী শওকত হোসেন ওরফে ‘কালা শওকত’ অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। একাধিক মামলার এ আসামিকে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রাজধানীর পলওয়েল মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে সহযোগিতা করে পল্টন থানা পুলিশ।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা শওকতকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে খুলনায় আনার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শওকত হোসেন ওরফে ‘কালা শওকত’ খুলনা নগরীতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নগরীর শেরে বাংলা রোড এলাকা ঘিরে তার একটি শক্তিশালী প্রভাব বলয় গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি এসব অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ বাড়ির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাজনৈতিক ছত্রছায়া কাজে লাগিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ বহুদিনের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক সময় দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শওকত রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে অল্প সময়েই বিপুল সম্পদের মালিক বনে যান। নগরীর বিভিন্ন স্থানে তার একাধিক বাড়ি, জমি ও বিলাসবহুল গাড়ি রয়েছে বলে আলোচনা রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানের দেওয়া ৩৩ হাজার মেট্রিক টন গম আত্মসাতের ঘটনায়ও তার নাম উঠে আসে। ওই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ বিভিন্ন সংস্থার তদন্তে শওকতসহ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছিল এবং এ বিষয়ে একাধিক মামলাও দায়ের হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া শওকত হোসেন ওরফে ‘কালা শওকত’-এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার সহযোগী ও অপরাধ চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করেও অভিযান চালানো হচ্ছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

1

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

2

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

4

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

5

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

6

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

7

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

8

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

9

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ডা. বাহার কারাগারে

10