Shadin Pratidin
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

Jun 26, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ৩৫টি দেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, বিশ্বের কোনো দেশে ঋণখেলাপির হার ৬ শতাংশ ছাড়ালেই তা বড় সংকট হিসেবে বিবেচিত হয়। অথচ বাংলাদেশে এ হার ৬১ শতাংশে পৌঁছেছে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

শনিবার জাতীয় সংসদে ব্যাংকিং খাতের বিভিন্ন অসঙ্গতি, উচ্চ সুদের হার এবং ঋণখেলাপি সমস্যা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হবে না।

তিনি বলেন, দেশের ব্যাংকগুলো সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৫ শতাংশ সুদে আমানত গ্রহণ করলেও সৎ ও নিয়মিত ঋণগ্রহীতাদের ১৪ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। এ ধরনের উচ্চ সুদের হার ব্যাংকিং খাতকে অকার্যকর করে তুলছে এবং ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

সংসদ সদস্যের ভাষ্য, একটি দক্ষ ও কার্যকর ব্যাংকিং ব্যবস্থায় আমানত ও ঋণের সুদের হারের ব্যবধান অনেক কম হওয়া উচিত। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ ব্যবধান ৪ থেকে ৬ শতাংশের মধ্যে থাকাই যৌক্তিক।

তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রকৃত ও সৎ উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ পাচ্ছেন না। উচ্চ সুদের হার এবং ঋণপ্রাপ্তির জটিলতার কারণে অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়ছেন। এর ফলে ঋণখেলাপির প্রবণতাও বাড়ছে।

ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নীতিগত সংস্কার, ঋণ বিতরণে স্বচ্ছতা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ড. রেজা কিবরিয়া।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

1

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

2

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

3

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

4

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

5

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

6

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

7

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

8

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রদলের স্মারকলিপি

9

অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান : সংসদে নতুন বিল উত্থাপন

10