Shadin Pratidin
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবুনগরীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ: ঘটনাস্থলে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

বাবুনগরীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ: ঘটনাস্থলে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

Feb 8, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

ঢাকা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ শুরু হয়। কর্মসূচি চলাকালে সেখানে হঠাৎ করেই উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। অনুষ্ঠানস্থলের সামনে তাঁকে দেখা যাওয়ার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পরবর্তীতে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, “আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়েছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।”

এদিকে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো একজন সম্মানিত আলেমকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

1

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

2

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

3

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

4

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

5

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

6

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

7

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

8

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

9

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

10