Shadin Pratidin
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

Oct 27, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন



নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনার সবুরণনেছা মহিলা কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহকারী মহাসচিব ও দৈনিক আমারদেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁর এ মনোনয়ন অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়। এর মাধ্যমে কলেজটির বর্তমান সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান কবিরের স্থলে এহতেশামুল হক শাওনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন পরিবর্তন করা হয়েছে।

এদিকে, কলেজটির বিদ্যোৎসাহী সদস্য পদেও পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ পদে মনজুর কাদেরের পরিবর্তে মো. নাজমুস সাকিবকে মনোনীত করা হয়েছে।

চিঠি অনুযায়ী, সবুরণনেছা মহিলা কলেজের গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে সংশ্লিষ্ট সংবিধির ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

1

খুলনায় ৪৫তম বিসিএসের ৩৮ নবীন প্রশাসন কর্মকর্তাকে কেসিসির ওরিয়েন্টেশন

2

খুলনার রূপসায় নদীর ঘাটে দুটি মরদেহ উদ্ধার

3

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

4

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

5

খুলনা রেঞ্জে পুলিশের শুদ্ধি অভিযান: ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৯ সদস্য প্রত্যাহার

6

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: খুলনায় গঠন করা হয়েছে ১৭ উপকমিটি

7

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

8

প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন

9

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10