Shadin Pratidin
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার ইন্তিকাল

হরফের আকার:
অনলাইন সংস্করণ
মিডিয়া

বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার ইন্তিকাল

Jan 13, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

এমইউজে ও বিএফইউজের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইয়াকুব আলী (৭৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও মরহুমের ছোট ভাই প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক এহতেশামুল হক শাওন জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার পিতা নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাথরুম থেকে ফিরে এসে নাস্তা শেষ করার এক পর্যায়ে তিনি বিছানায় পড়ে যান এবং সেখানেই ইন্তিকাল করেন। তিনি বলেন, “চোখের সামনে আব্বাকে হারালাম। হে আল্লাহ, আব্বাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”

তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের কফিন ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এদিকে সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের পিতার ইন্তিকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী।

এছাড়াও শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

অনুরূপ শোকবার্তা প্রদান করেছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

1

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

2

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

3

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

4

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

5

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

6

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

7

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

8

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

9

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

10