Shadin Pratidin
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

Oct 2, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্বাধীন প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৫ | রাত ১১:০০

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক, কবি এবং রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

বারডেম হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যু ঘোষণার মাত্র সাত মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগেই, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন বারডেম আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমা।

সম্প্রতি একাধিকবার মাইল্ড স্ট্রোক এবং কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে চিকিৎসার পর্যাপ্ত সুবিধা না থাকায় গত রোববার তাঁকে বারডেমে স্থানান্তর করা হয়।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম প্রামাণ্য ইতিহাসবিদ। একাধারে তিনি লিখেছেন ও সম্পাদনা করেছেন শতাধিক গ্রন্থ। ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনস্বীকার্য। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

২০১৯ সাল থেকে তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে এবং অস্ত্রোপচার করানো হলেও ফলাফল আশানুরূপ হয়নি। ২০২৩ সাল থেকে তিনি প্রায় দৃষ্টিহীন ছিলেন। এরও আগে, ২০২১ সালে পা ভেঙে যাওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে।

ব্যক্তিজীবনে তিনি নিঃসন্তান ছিলেন। ২০০৬ সালে স্ত্রীর মৃত্যু হয়। রাজধানীর নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন তিনি।

জানা গেছে, মৃত্যুর আগেই তিনি নিজের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে গেছেন।

সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের বুদ্ধিজীবী মহল তাঁর উন্নত চিকিৎসা ও রাষ্ট্রীয় সহযোগিতার দাবি জানিয়ে আসছিলেন। আহমদ রফিকের মৃত্যুতে জাতি হারাল এক নিবেদিতপ্রাণ চিন্তাবিদ ও মনীষীকে।


স্বাধীন প্রতিদিন
আরও খবর: www.shadinpratidin.com
[শেয়ার করুন] [মন্তব্য দিন]

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

3

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

4

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

5

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

6

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

7

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

8

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10