Shadin Pratidin
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

হরফের আকার:
অনলাইন সংস্করণ
আন্তজাতিক

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

Oct 8, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্বাধীন প্রতিদিন 
নিউজ ডেস্ক | ৮ অক্টোবর ২০২৫, বুধবার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দুকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই ১০ জন মারা যান। নিহত সাতজনই বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু, ও রকি।

বর্তমানে নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে প্রবাসীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

ওমানপ্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে স্থানীয় বাংলাদেশ দূতাবাস ঘটনাটি নিবিড়ভাবে তদারকি করছে বলে নিশ্চিত করেছে প্রবাসীরা।


📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

1

খুলনায় ৪৫তম বিসিএসের ৩৮ নবীন প্রশাসন কর্মকর্তাকে কেসিসির ওরিয়েন্টেশন

2

খুলনার রূপসায় নদীর ঘাটে দুটি মরদেহ উদ্ধার

3

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

4

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

5

খুলনা রেঞ্জে পুলিশের শুদ্ধি অভিযান: ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৯ সদস্য প্রত্যাহার

6

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: খুলনায় গঠন করা হয়েছে ১৭ উপকমিটি

7

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

8

প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন

9

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10