Shadin Pratidin
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ: বিকল্প ভেন্যুর প্রস্তাব


ডেস্ক রিপোর্ট | স্বাধীন প্রতিদিন

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আইসিসির দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় আয়োজন করা হলে সেখানে খেলতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর আজ এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান প্রেক্ষাপটে ভারতে খেলতে যাওয়া নিয়ে যে শঙ্কা রয়েছে, তা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গতকাল বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে ভার্চুয়াল বৈঠক আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সভা শেষে জানানো হয়, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প দল নেওয়ার পথে হাঁটবে আইসিসি। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিনের আলটিমেটাম দেওয়া হয়।

বৈঠকে বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নিয়ে ভোটাভুটিও অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ১৫ জন ডিরেক্টরের মধ্যে পাকিস্তান ছাড়া বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ভোটাভুটিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল পর্বে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন অধিকাংশ প্রতিনিধি।

এদিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অবস্থান স্পষ্ট—নিরাপদ ও গ্রহণযোগ্য ভেন্যু নিশ্চিত হলে দল বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত। এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“ইনকিলাব”: একটি শব্দের যাত্রা, একটি জাতির চেতনা

1

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

2

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে বিএনপি নেতা মহিফুজ্জামান কচির ইন্তেকা

3

খুলনায় ‘আমার দেশ’-এর বর্ষপূর্তি ঘিরে জনসমুদ্র, স্বাধীনতার পক

4

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: তেরখাদায়

5

এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার

6

বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার ইন্তিকাল

7

এক মহা জীবনের সমাপ্তি: আগামীর প্রেরণা

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ: বিকল্প ভেন্যুর

10

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্র

11

রংপুরে জাপা চেয়ারম্যান জি এম কাদের বয়কটের ডাক, গ্রেপ্তার ও

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

১১ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি–সিইও ও স্ত্র

14

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা: অ

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20