Shadin Pratidin
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

সীমান্তে অনুপ্রবেশের দায়ে দহগ্রামে বিএসএফ সদস্য আটক

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

সীমান্তে অনুপ্রবেশের দায়ে দহগ্রামে বিএসএফ সদস্য আটক

Dec 21, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

লালমনিরহাট প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া নামক স্থানে তাকে আটক করা হয়।

৫১-বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক বেদ প্রকাশ ভারতের ১৭৪/অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ভারতীয় গরু ধাওয়া করতে গিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পে নিয়ে যান।

বিজিবির হেফাজতে নেওয়ার সময় আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দহগ্রাম ভারতবেষ্টিত হওয়ায় বিএসএফ সদস্যরা প্রায়ই উস্কানিমূলক কর্মকাণ্ড চালায়। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সীমান্তে বাড়াবাড়ি বন্ধের দাবি করছি।”

এ বিষয়ে ৫১ বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না পাওয়া গেলেও, দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি নিয়ে সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

1

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

2

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

4

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

5

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

6

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

7

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

8

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

9

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ডা. বাহার কারাগারে

10