Shadin Pratidin
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকবে কেএমপি

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকবে কেএমপি

Oct 6, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।

সভায় পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা ফ্রন্ট এবং মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও সিসি ক্যামেরা ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

এসব বিষয়ে সভায় উপস্থিত সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের পরিকল্পনা ও প্রস্তুতির কথা তুলে ধরেন।

সভায় পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, পূজাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট থাকবে। তিনি প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পূজাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে জানাতে হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) (ভারপ্রাপ্ত) এবং ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) জনাব এম. এম. শাকিলুজ্জামান; পুলিশ সুপার, নৌ পুলিশ, খুলনা অঞ্চল এবং সহকারী পরিচালক (এনএসআই) জনাব মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ।

এ ছাড়া সহকারী পরিচালক (ডিজিএফআই), কোম্পানি কমান্ডার (এসআরবি-৬), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন ফুলতলার কৃতি সন্তান ড. নাসিফ আহসান

1

কৃষকের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে খুলনা: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণে হুইপ বকুল

2

খুলনা সদর সাব-রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ: অফিসে ফিরলেন এক ঘণ্টা পর

3

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকবে কেএমপি

4

জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

5

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

6

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিলেন কেসিসি প্রশাসক

7

খালিশপুরে ডেঙ্গু প্রতিরোধে তাঁতি দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ

8

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা’—টোয়াস বলছে ‘বানোয়াট: সুন্দরবনের পর্যটন খাত ধ্বংসের ষড়যন্

9

গুটুদিয়া ইউনিয়নের আগামীর চেয়ারম্যান হিসাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মনিরুজ্জামান লেলিন

10